সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি এবং ৯০% অঙ্কুরোদগম নিশ্চয়তা।

Return & Replacement Policy

Seedhaven BD থেকে পণ্য নেওয়ার পর কোনো সমস্যা হলে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখব। তবে Return বা Replacement-এর জন্য নিচের নিয়মগুলো প্রযোজ্য হবে।

১. ভুল পণ্য পাঠানো হলে

অর্ডার অনুযায়ী পণ্যের পরিবর্তে অন্য কোনো পণ্য চলে গেলে আমাদের জানালে আমরা বিষয়টি যাচাই করে সঠিক পণ্য দেওয়ার ব্যবস্থা করব।

২. ডেলিভারির সময় পণ্য ক্ষতিগ্রস্ত হলে

কুরিয়ারে পণ্য ক্ষতিগ্রস্ত হলে পণ্য গ্রহণের সময় প্যাকেট ও পণ্যের ছবি/ভিডিও তুলে রাখুন। সমস্যা হলে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে। প্রমাণ যাচাই করে প্রয়োজন হলে Replacement দেওয়া হবে।

৩. পণ্য বা পরিমাণ কম থাকলে

অর্ডার অনুযায়ী কোনো পণ্য না থাকলে বা পরিমাণ কম হলে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে। যাচাই শেষে প্রয়োজনীয় পণ্য পাঠানোর ব্যবস্থা করা হবে।

৪. Return/Replacement-এর জন্য প্রমাণ প্রয়োজন

ভুল বা ক্ষতিগ্রস্ত পণ্যের ক্ষেত্রে পণ্যের ছবি, প্যাকেটের ছবি এবং প্রয়োজনে ভিডিও চাওয়া হতে পারে। প্রমাণ যাচাই করার পর Return বা Replacement-এর সিদ্ধান্ত নেওয়া হবে।

যেসব ক্ষেত্রে Return/Replacement প্রযোজ্য নয়

  •  পণ্য পছন্দ না হলে বা মত পরিবর্তন হলে
  •  ভুলভাবে বপন বা ব্যবহার করার কারণে সমস্যা হলে
  •  প্যাকেট খোলা বা ব্যবহার করার পর সাধারণ Return চাইলে
  •  নির্ধারিত সময়ের পরে অভিযোগ করলে
  •  শুধু বীজ থেকে গাছ না হওয়ার কারণে স্বয়ংক্রিয়ভাবে Refund বা Replacement দাবি করলে

বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি Return বা Replacement-এর আবেদন যাচাই করে গ্রহণ করা হবে। প্রয়োজনীয় প্রমাণ না থাকলে বা আমাদের নীতিমালার বাইরে হলে আবেদন গ্রহণ করা নাও হতে পারে।

Scroll to Top